৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৯
শিরোনাম:

ঈদের আগে ও পরে ১০ দিনের কারফিউ জারি করুন: যাত্রী কল্যাণ সমিতি

সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী করোনার বিস্তার রোধে, যে যেখানে অবস্থান করেছে সেখানেই ঈদ উদযাপন করতে হবে। নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৮ মে) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অনুরোধ জানান।

তিনি বলেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিগত কয়েক দিন থেকেই সড়ক-মহাসড়ক ও ফেরীঘাটসমূহে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এতে দেশব্যাপী করোনা বিস্তারের ঝুঁকি বাড়ছে।

মোজাম্মেল হক জানান, প্রতি বছর ঈদুল ফিতরে সাড়ে ৩ কোটির বেশি মানুষ দেশের প্রধান শহরগুলো ত্যাগ করে গ্রামে যান। তাই লকডাউন পরিস্থিতিতেও দীর্ঘদিনের এই ঐতিহ্য থামানো যাচ্ছে না ।

তিনি বলেন, লকডাউন ও গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও একাধিক দফায় শ্রমজীবী ও কর্মজীবী মানুষেরা নানা উপায়ে রাজধানীতে এসেছে এবং গ্রামের বাড়ি যাওয়ার দৃশ্যও দেখা গেছে।

Loading