দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবন ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তার স্ত্রী নাজিয়া হাসান অদিতির। শোবিজে তাদের আদর্শ দম্পতি হিসেবে দেখা হতো। ১৭ মে এই জুটির হঠাৎ ডিভোর্সের খবরে বিস্মিত সবাই।
Thank you for reading this post, don't forget to subscribe!এদিকে ডিভোর্সের ব্যাপারে একে একে মুখ খুলছেন অপূর্ব ও অদিতি। ১৭ মে রাতে এক ইংরেজি স্ট্যাটাসে অপূর্ব ডিভোর্সের কথা স্বীকার করে তার, অদিতি এবং তাদের সন্তানের জন্য দোয়া চেয়েছেন।
অপূর্ব যা লিখেছেন তার কিছু অংশ এমন, ‘বেদনার সাথে আমি সবাইকে জানাচ্ছি যে নাজিয়া হাসান অদিতির সাথে আমার ৯ বছরের দুর্দান্ত যাত্রাটি অপ্রত্যাশিতভাবে থেমে গেল। আমরা এমনটা চাইনি। তবে আমাদের জীবন এখানে আমাদের এনে দাঁড় করিয়েছে।
এত বছর যাবত আমরা একসাথে ছিলাম। সে সর্বদা দুর্দান্ত একজন সঙ্গী এবং সত্যিকারের শুভাকাঙ্ক্ষী ছিলেন। আমার অনেক সাফল্যের পেছনে মূল ভূমিকা পালন করেছে অদিতি। সে এক আশ্চর্য ব্যক্তি, একজন আত্মবিশ্বাসী উদ্যোক্তা এবং সর্বোপরি অত্যন্ত দয়ালু এবং মানবিক ব্যক্তি।’
অপূর্ব আরও বলেন, ‘যদিও আমি আমার ক্যারিয়ারে অনেক অর্জন করেছি, তবুও আমার সর্বকালের সবচেয়ে বড় অর্জন আমাদের ছেলে আয়াশ। পিতৃত্বের এই দুর্দান্ত উপহারের জন্য আমি নাজিয়ার কাছে কৃতজ্ঞ। সে একজন অনুকরণীয় মা।
আমি বুঝতে পারি যে বিয়ের মতো সম্পর্ক ভাঙ্গার পর অনেক প্রশ্ন উঠে। তবে আমি আমার বন্ধুবান্ধব, আমার সহকর্মীদের এবং আমার লক্ষ লক্ষ ভক্তদের অনুরোধ করছি যে দয়া করে আমাদের জায়গা থেকে ভাবুন। সবাই জেনে রাখুন আমাদের পক্ষে এটিই সর্বোত্তম সিদ্ধান্ত হয়েছে।এই সিদ্ধান্তে আমাদের উভয়ের পরিবার সহায়ক ছিল। আমি আশা করি সবার সমর্থন পাবো আমরা দুজনে। যেন জীবনের এই পরীক্ষার সময়গুলি পার করতে পারি।’
‘দয়া করে আমাকে, নাজিয়াকে ও আমাদের পুত্রকে আপনার প্রার্থনায় রাখবেন। সকলকে ধন্যবাদ এবং আল্লাহ আমাদের সকলকে মঙ্গল করুন’- সবশেষে যোগ করেন অপূর্ব।
প্রসঙ্গত, ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব। এর আগে এই অভিনেতা ঘর বেঁধেছিলেন অভিনেত্রী প্রভাকে।
![]()