২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৯
শিরোনাম:

কওমি মাদ্রাসায় আরো ৮ কোটি ৬৩ লাখ টাকা সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

ঈদুল ফিতর সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের আরও প্রায় সাত হাজার কওমি মাদ্রাসায় ৮ কোটি ৬৩ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সোমবার এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের আরও ৬ হাজার ৯৭০ কওমি মাদরাসাকে ৮ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। খবর ইউএনবির।

বরাদ্দ করা এ অর্থ গত রোববার জেলা প্রশাসকদের ব্যাংক হিসেবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়।

সহায়তা পাওয়া নতুন মাদ্রাসাগুলোর মধ্যে রংপুর বিভাগে ৮৩৯টি, রাজশাহী বিভাগে ৬৬২টি, খুলনা বিভাগে ৪৩১টি, বরিশাল বিভাগে ২০২টি, ময়মনসিংহ বিভাগে ৯৩৭টি, ঢাকা বিভাগে ২ হাজার ২০২টি, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ২১১টি এবং সিলেট বিভাগে ৪৮৬টি।

এর আগে প্রধানমন্ত্রী চলতি রমজান মাসে প্রায় সাত হাজার কওমি মাদ্রাসায় ৮ কোটি ৩১ লাখ টাকা আর্থিক সহায়তা দেন।

Loading