৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩১
শিরোনাম:

চৌকষ কথার ফুলঝুরি আর গলাবাজি ছাড়া জাতিকে বিএনপি কি দিতে পেরেছে তা সমগ্র জাতি জানতে চায়ঃ ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, মির্জা ফখরুল ক্ষণে ক্ষণে বিদেশের কথা বলেন, অনেক দেশে বিরোধী রাজনৈতিক দলগুলো করোনা তহবিল গঠন করে জনগণের পাশে দাঁড়িয়েছে। বিএনপি কি করেছেন জাতি তা জানতে চায়?

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, বরাবরের মতো বিএনপি তাদের ব্যর্থতা ঢাকার জন্য সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের মরচে ধরা অকার্যকর হাতিয়ার ব্যবহার করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বৈশ্বিক সংকটকে পূঁজি করে রাজনীতির অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার যখন সবাইকে নিয়ে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস চালিয়ে যাচ্ছে,তখন বিএনপি
প্রতিহিংসা ছাড়া আর কিছুই দেখতে পায় না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শিল্ল কারখানা মালিকরা শ্রমিকদের বেতন ভাতা এই সংকটে ঈদের আগেই যেন
পরিশোধ করার আহবান জানান।

বুধবার তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

Loading