বুধবার সচিবালয়ে নিজ দপ্তর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মন্ত্রীর পারিবারিক সংস্থা এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে নিজ নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া এবং আংশিক বোয়ালখালী উপজেলার সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার ও ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সাংবাদিকদের একথা বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে খেটেখাওয়া মানুষের জীবিকা রক্ষা, মসজিদে নামাজ আদায় সম্ভবত: বিএনপি’র সহ্য হচ্ছে না।
‘লকডাউন শিথিল করে সরকার ভয়াবহ ভুল করেছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এ বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট দোকানদারা আজ কিছু পণ্য ক্রি করে যে তাদের বাচ্চা-কাচ্চাকে খাওয়ানোর জন্য কিছুটা হলেও মুনাফা পাচ্ছে এগুলো সম্ভবত তাদের সহ্য হচ্ছে না।
তথ্যমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের শুধু জীবন নয়, জীবিকা রক্ষারও পদক্ষেপ নিয়েছেন। তিনি
দেশের ইতিহাসে বৃহত্তম ত্রাণ কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যেই এক-তৃতীয়াংশ জনগণ এর আওতায় এসেছে। পাশাপশি আওয়ামী লীগের ত্রাণ পেয়েছে ১ কোটিরও বেশি মানুষ।
করোনায় বিশ্বের অবস্থা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, যেখানে ভারতে প্রতিদিন একশ’র বেশি মানুষ মৃত্যুবরণ করছে, সেখানেও বিভিন্ন রাজ্যে লকডাউন শিথিল করা হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে যেখানে এখনো প্রতিদিন শতশত মানুষ মৃত্যুবরণ করছে, সেখানেও মানুষের জীবিকার কথা চিন্তা করে লকডাউন শিথিল করা হয়েছে।বাংলাদেশেও কিছুটা শিথিল করা হয়েছে, তবে স্বাস্থ্যবিধি না মানলে দোকান বা মার্কেট বন্ধও করে দেয়া হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বিএনপিকে এ ধরণের সমালোচনা না করে একসাথে জনগণকে সুরক্ষা দেয়ার জন্য কাজ করার অনুরোধ জানান।
পরিস্থিতি বিবেচনায় আলেম-ওলামাদের যাতে অসুবিধা না হয়, সেই বিবেচনায় প্রধানমন্ত্রী দেশের প্রায় সবগুলো কওমি মাদ্রাসায় সরকারি অনুদানের ব্যবস্থা করেছেন, তারই পদাঙ্ক অনুসরণ করে আজ আমাদের পারিবারিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার নির্বাচনী এলাকার সমস্ত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের হাতে আমরা ইফতার ও ঈদ উপহারসামগ্রী তুলে দিচ্ছি, বলেন ড. হাছান।
![]()