করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর এলাকার পতেঙ্গা সী বিচ, পারকি বিচ, ফয়েসলেক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের সমাগম নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার ২১ মে সিএমপি সূত্রে জানা যায়, নিষিদ্ধকরন সংক্রান্তে গত ১৮ মার্চ,২০২০খ্রীঃ সিএমপি কর্তৃক জারিকৃত নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কোন দর্শনার্থী যেন নগরীর কোন পর্যটন কেন্দ্রে সমাগম না করেন সেই জন্য নগরবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে । অত্র নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
![]()