৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৯
শিরোনাম:

সেপ্টেম্বর থেকে করোনাভাইরাসের ১’শ কোটি ভ্যাকসিন উৎপাদন শুরু করতে যাচ্ছে এ্যাস্ট্রাজেনেকা

ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের এক বিলিয়ন করোনাভাইরাস ভাইরাস ভ্যাকসিন বানানোর ক্ষমতা আছে এবং তা আগামী সেপ্টেম্বর থেকে সরবরাহ শুরু করতে যাচ্ছে ওষুধ কোম্পানিটি। দি সান

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রথম ধাপেই ৪’শ মিলিয়ন ভ্যাকসিন সরবরাহের চুক্তি করেছে এ্যাস্ট্রাজেনেকা।

আগামী কয়েকমাসের মধ্যে ওষুধ কোম্পানিটি বিশ্বের অন্যান্য দেশের চাহিদা মোকাবেলা করতে সক্ষম হবে বলে জানিয়েছে।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির এ ভ্যাকসিন সফল হলে সেপ্টেম্বরের মধ্যেই তার দেশে ৩০ মিলিয়ন ভ্যাকসিন বাজারে দেয়া সম্ভব হবে।

ভ্যাকসিনটির নাম দেয়া হয়েছে ’রিকমবিন্যান্ট এ্যাডেনোভাইরাস ভ্যাকসিন যা সংক্ষেপে এজেডডি১২২২ হিসেবে পরিচিতি পাবে এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে ভ্যাকসিনটি উৎপাদনের জন্যে লাইসেন্স করতে একটি চুক্তি চূড়ান্ত করেছে।

এ্যাস্ট্রাজেনেকা’র সিইও প্যাসকল সরিয়ট বলেন, করোনাভাইরাস বিশ্বের জন্যে এক ট্রাজেডি এবং এটি মানবতার জন্যে এক বিরাট চ্যালেঞ্জ। আমাদের একসঙ্গে এ ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে এবং বিভিন্ন দেশে এ এটি ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে আর্থসামাজিকভাবে দুর্দশার এক কারণ হয়ে দাঁড়িয়েছে।

মি: প্যাসকল আরো বলেন অক্সফোর্ডের সঙ্গে যৌথ উদ্যোগে এ ভ্যাকসিন তৈরিতে এগিয়ে যাওয়ার জন্যে আমরা গর্বিত এবং এটা বিশ্বমান বজায় রেখেই উৎপাদন হবে। ব্রিটিশ সরকারকে সবধরনের সহায়তা দেয়ার জন্যে ধন্যবাদ জানান তিনি।

এর আগে কোম্পানিটি গত বৃহস্পতিবার জানায় তারা যুক্তরাষ্ট্রের বায়োকেমিক্যাল এ্যাডভান্সড রিসার্চ এন্ড ডেভলপমেন্ট অথরিটির কাছে এ ভ্যাকসিন উন্নয়ন, উৎপাদন ও সরবরাহের জন্যে এক বিলিয়ন ডলার সহায়তা পেয়েছে।

Loading