৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩১
শিরোনাম:

প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে চলছে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসন কাজ : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় অতীতের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে সাফল্যের পরিচয় দিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুর্যোগের অমানিশার আলো হাতে আঁধারের সাহসী কান্ডারী।

Thank you for reading this post, don't forget to subscribe!

ওবায়দুল কাদের বলেন, যে কোন দুর্যোগে থেমে থাকেনি বাংলাদেশ, প্রতিকূলতা ডিঙ্গিয়ে মর্যাদার সাথে মাথা তুলে দাঁড়ানো এক দেশ বাংলাদেশ।

করোনা সংকটে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ত্রাণ তৎপরতায় বিরল দৃষ্টান্ত স্হাপন করেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মাটি ও মানুষের এ দল অতীতেও মানুষের সাথে ছিলো। এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এবার এক ভিন্ন বাস্তবতায় ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঈদ উদযাপনের চেয়ে বেঁচে থাকার লড়াইয়ে সবচেয়ে বড় চ্যালেন্জ। বেঁচে থাকলে ভবিষ্যতে আমরা সবাই ঈদ উদযাপনের অনেক সুযোগ পাবো।

তিনি বলেন, আসুন করোনা বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে সরকারি নির্দেশনা প্রতিপালন করি। স্থানান্তর না করি ও স্বাস্থ্যবিধি মেনে চলি।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে অসহায়
গরীব মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের আগে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

পরে অসহায় গরীবদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এবং ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

Loading