২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১১
শিরোনাম:

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও ত্রান বিতরন করলেন এম.পি মিলন।

নইন আবু নাঈমঃ বাগেরহাটের শরনখোলায় ভয়াবহ ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে ক্ষতিগ্রস্থ এলাকা এলাকা পরিদর্শন ও ত্রান সামগ্রী বিতরণ করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। শুক্রবার বেলা ১টার দিকে শরণখোলা উপজেলার ক্ষতিগ্রস্থ সাউথখালী ইউনিয়নের সি.এস.বি, তেরাবেকা, শরনখোলা, চালিতাবুনিয়া, গাবতলা, বগী ও উপজেলার প্রাণকেন্দ্র রায়েন্দা বাজার পূর্বমাথা এলাকা পরিদর্শণ করেন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেণ।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময়ে উপস্থিত ছিলেন ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, শরণখোলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.কে আব্দুল্লাহ আল সাঈদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব আজমল হোসেন মুক্তা, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হোসেন হাওলাদার, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, মোড়েলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Loading