পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা৷ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ভাষণ দেবেন।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনা দুর্যোগর শুরুর পর এর আগে গত ১৩ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার আগে ২৫ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ঈদ সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও করোনা পরিস্থিতিরে কারণে এ বছর ঈদ এসেছে সম্পূর্ণ ভিন্ন এক আবহে। ঈদের কেনাকাটায় যেমন বিধিনিষেষ ছিল তেমনি ঈদের নামাজেও থাকছে বিধিনিষেধ।
![]()