২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৫
শিরোনাম:

শরণখোলায় আম্ফানে ক্ষতিগ্রস্থদের ত্রান বিতরণ করলেন পর্যটন সচিব

নইন আবু নাঈমঃ ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ বাগেরহাটের শরণখোলার দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বেসমারিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার প্রাণকেন্দ্র রায়েন্দা বাজারের বলেশ্বর নদতীরবর্তী ক্ষতিগ্রস্থ এলাকা এবং ভাঙনকবলিত সাউথখালী ইউনিয়নের বগী ও গাবতলার দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং দুর্গতদের জন্য সরকারি বরাদ্ধকৃত ত্রাণসামগ্রী বিতরণ করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে খুলনার বিভাগীয় কমিশনার ডক্টর আনোয়ার হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শাহিনুজ্জামান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, শরণখোলা থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.কে আব্দুল্লাহ আল সাইদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা রনজিৎ সরকার, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন উপস্থিত ছিলেন।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) সরদার মোস্তফা শাহিন জানান, সাউথখালী ইউনিয়নের বগী, দক্ষিণ সাউথখালী ও দক্ষিণ চালিতাবুনিয়া এই তিনটি গ্রামের এক হাজার দুর্গত পরিবারের জন্য ২০মেট্রিকটন চাল, অধিক ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবার প্রতি দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকা সহ খাদ্যসামগ্রী এবং দুইশ পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা হবে। ##

Loading