৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩১
শিরোনাম:

জনগণকে করোনা থেকে রক্ষা করতেই গণপরিবহন বন্ধ: শাজাহান খান

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, ঈদকে সামনে রেখে ব্যক্তিগত গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। একটি প্রাইভেটকার ও মাইক্রোবাসে ইচ্ছে করলেও সিটের বেশি মানুষ বসতে পারে না বা গণপরিবহনের মতো যাতায়াত করতে পারে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, দেশের জনগণকে করোনা থেকে রক্ষা করার জন্য গণপরিবহন চালু করা হয়নি। এতে মধ্যবিত্তরা হয়তো বাড়ি আসতে একটু সমস্যা হবে, তবে তারা ভালো থাকবে-সুস্থ থাকবে।

গতকাল রাজৈর উপজেলা অফিসের মৌলভী আচমত আলী খান মিলনায়তনে পৌর ছাত্রলীগে উদ্যোগে অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি এ কথা বলেন।

তিনি আরো বলেন, এই ঈদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করব এবং এই ঈদে কারো বাড়ি যাব না। কারণ আমরা জানি না কার করোনা আছে, আর কার নেই।

মাদারীপুরের রাজৈরে পৌর ছাত্রলীগের উদ্যোগে ২শ’ অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আ ফ ম ফুয়াদ,খায়রুল হাসান নিটুল খন্দকার, গোপা শারমিন, রাজৈর থানার ওসি শওকত জাহান, ছাত্রলীগ নেতা তানভীর মাহমুদ আবির, জেলা ছাত্রলীগ সদস্য সুজন হোসেন রিফাত, ছাত্রলীগ নেতা রিপন হাওলাদার।

Loading