২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৮
শিরোনাম:

সিরাজগঞ্জে ঈদের জামাতেই ইমামের মৃত্যু

সোমবার সকালে উপজেলার রুপবাটী ইউনিয়ের শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে ঈদের প্রথম জামাতের সময় এ ঘটনা ঘটে। ঈদের নামাজ চলাকালীন সময় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এক গ্রামে ইমামের মৃত্যু হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। তিনি জানান, ৭০ বছর বয়সী ওই ইমামের নাম আইউব আলী। তিনি উপজেলার নন্দলালপুর আলিম মাদ্রাসার সিনিয়র প্রভাষক।

শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, আইউব আলীর ইমামতিতে সকাল সাড়ে ৮টায় তাদের মসজিদে ঈদের প্রথম জামাত শুরু হয়। নামাজ শুরুর পর প্রথম রাকাতের দ্বিতীয় সিজদায় গিয়ে তিনি আর উঠছিলেন না। পরে মুসল্লিরা নামাজ ভেঙে উনাকে তোলার পর বুঝতে পারেন, উনি আর নেই। উনার বয়স হয়েছিল, তবে কোনো অসুস্থতা ছিল না।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জোহরের নামাজের পর স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে আইউব আলীকে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।

Loading