৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৮
শিরোনাম:

সরকার গণপরিবহন চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে: ওবায়দুল কাদের

পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে বিআরটিএ’র সাথে আলাপ আলোচনা মাধ্যমে একটি পরিকল্পনা গ্রহনের অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, ৩১ মে থেকে সরকার গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। গণপরিবহন পরিচালনায় যাত্রী,পরিবহন ও চালক – শ্রমিকদের সুরক্ষায় সুনির্দিষ্টভাবে নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

মন্ত্রী আরও বলেন, এ ছাড় যেন বিষাদে রুপ না নেয়,মালিক, শ্রমিক,যাত্রী সাধারণ সকলের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

আগামীকাল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসমূহকে নিয়ে বিআরটিএ’র সাথে মিটিং করে এসকল বিষয়ে চূড়ান্ত করতে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি আজ সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জীবন ও জীবিকার মাঝে ভারসাম্য তৈরি,অর্থনৈতিক চাকা সচল এবং সামাজিক শৃঙ্খলা ও সুরক্ষার স্বার্থে সরকার সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন,এবিষয়ে শর্ত সাপেক্ষে – স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,জনস্বার্থে দেয়া সরকারের এ ছাড় অবাধে অপপ্রয়োগ করলে হীতে বিপরীত হওয়ার আশংকা থাকবে তাই সকলের উচিৎ ধর্ম-বর্ণ-বয়স-পেশাভেদে অদৃশ্য শত্রæ করোনার মোকাবেলার করতে হবে। করোনা আমাদের কারো বন্ধু নয়,কাজেই এ সংকটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা নেয়ার কৌশল হবে আত্মঘাতী।

Loading