২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৮
শিরোনাম:

কুষ্টিয়ায় ৩ দিনে ২২ জনের শরীরে করোনা শনাক্ত

শুক্রবার শনাক্ত হয়েছে ১০ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক শনাক্ত। গত বৃহস্পতিবার শনাক্ত হয়েছিল ৮ জন এবং বুধবার ৪ জন। এর আগে গত মাসের ২২ তারিখে কুষ্টিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এরপর থেকে চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত জেলার ছয়টি উপজেলায় ৩৫ জনের করোনো পজিটিভ পাওয়া যায়। এরপর গত তিন দিনে শনাক্ত হয়েছেন ২২ জন। এ নিয়ে কুষ্টিয়ায় সর্বমোট ৫৭ জন রোগী শনাক্ত হলো। এর মধ্যে সবচেয়ে বেশি দৌলতপুরে ১৯ জন।

এ ছাড়া , কুমারখালীতে ১১, মিরপুরে ১০, সদর উপজেলায় ৭, ভেড়ামারায় ৬ ও খোকসায় ৪ জন। তাঁদের মধ্যে পুরুষ রোগী ৪৩ ও নারী ১৪ জন। সুস্থ হয়েছেন ২৬ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন ৩৩ জন। তাঁদের শারীরিক অবস্থাও ভালো রয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্র আরও জানায়, করোনা পজিটিভ হওয়া ৯০ ভাগই ঢাকা, নারায়ণগঞ্জসহ বেশি সংক্রমিত জেলা থেকে কুষ্টিয়ায় আসা ব্যক্তি। তবে করোনায় আক্রান্ত হয়ে এখনো জেলায় কেউ মারা যাননি।

এদিকে ঈদের পর করোনা পজিটিভ রোগী বেড়ে যাওয়ার ঘটনায় চিকিৎসকেরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিমত, ঈদে বাড়িতে আসা মানুষেরা বেশি আক্রান্ত হচ্ছেন এবং তাদের মাধ্যমে আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে খোকসায় ঢাকা ফেরত তিন পোশাক শ্রমিকের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। এছাড়া কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদাহ ক্যাম্পের এক পুলিশ সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার বিকালে রিপোর্ট আসার সাথে সাথে কাকিলাদাহ পুলিশ ক্যাম্প লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

Loading