রোববার (৩১ মে) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি জানান, করোনায় মোট মারা গেছেন ৬৫০ জন। গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১২ ২২৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় ১১৮৭৬ জনের। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯৩০ জনের। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪৭ হাজার ১৫৩ জন। শনাক্তের হার ২১ দশমিক ৪৩ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৬ জন, মোট সুস্থ হয়েছেন ৯৭৮১ জন।
তিনি জানান, মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৭ জন নারী। ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রামে ৮, এবং অন্যান্য জেলার ৪ জন। বয়স ভিত্তিক বিশ্লেষণে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৫ জন।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৩৯১ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৫ হাজার ৭৯৪ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১২৬ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৩ হাজার ১৬ জন। নমুনা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।
এর আগে শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৭৬৪ জন, মারা গেছে ২৮ জন। তার আগের দিন শুক্রবার করোনায় আক্রান্ত হয় ২ হাজার ৫২৩ জন, মৃত্যু হয় ২৩ জনের।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।
![]()