৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৯
শিরোনাম:

করোনা পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব না: শিক্ষামন্ত্রী

রোববার সকাল ১১টায় ফেসবুক লাইভের মাধ্যমে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

শিক্ষামন্ত্রী বলেন, এবারের এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিলো। সকল প্রস্তুতিও সম্পন্ন করে রেখেছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। কারণ এখানে শিক্ষার্থী পরিমাণ অনেক। এছাড়া গণপরিবহনও পুরোপুরি চালু হতে হবে।

তিনি বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব না। তাহলে আমাদের পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বহুগুণ বৃদ্ধি করতে হবে। এসব কিছু না করতে পারলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ব্যাপকভাবে থেকে যাবে। কোনোভাবেই এ ঝুঁকি এ মুহূর্তে নেয়া সম্ভব নয় বলে আমরা মনি করি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সে কারণে করোনা পরিস্থিতি আরও অনুকূল না হওয়া পর্যন্ত আমরা এইচএসসি পরীক্ষা নিতে পারছি না। যখনই আমরা মনে করব পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি হয়েছে তখনই অন্তত পক্ষে দুই সপ্তাহ সময় দিয়ে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করব।

তিনি আরও বলেন, কলেজে ভর্তির জন্য প্রক্রিয়া শুরু করা হবে অনলাইনে। তবে এখনো সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় জটিলতা রয়েছে। এসব বিষয়ে পরবর্তী বৈঠকে করণীয় নির্ধারণ করা হবে। পরিস্থিতির উন্নতি না হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না এই মুহূর্তে।

যাদের ইন্টারনেট নেই তারা ৬৬৬ নম্বরে ফোন করে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবেন। অনলাইন ব্যবস্থা আরো উন্নত করার চেষ্টা চলছে। যতটা সম্ভব সব শিক্ষার্থীর কাছে পৌঁছানোর উদ্যােগ নেয়া হবে বলেও জানান তিনি।

Loading