গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় নৃশংসভাবে ধর্ষণ করার পর সপরিবারে হত্যা করা মেধাবী ছাত্রী সাবরিনা সুলতানা নুরা জিপিএ ৫ পেয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!৩১ মে (রোববার) সকালে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে নুরার এই সাফল্যের খবর ছড়িয়ে পরে।
তবে তার এই সাফল্যের খবর দেখে যেতে পারেনি কেউ। নির্মমভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে মা ও তিন সন্তানকে ।সেই সাথে একটি পরিবার ও একটি স্বপ্ন চিরদিনের জন্য ধুলিস্যাৎ হয়ে গেছে।
প্রবাসী বাবা রেজোয়ান কাজল মেয়ের অসাধারণ সাফল্যে গগণবিদারী আত্মচিৎকার করছেন মালয়েশিয়া থেকে আর বলছেন মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন ছিল আর খুনিরা আমার জীবনকে তছনছ করে দিয়েছে বারবার মনে পড়ছে নুরার কথা।
উল্লেখ্য গত মাসের ২৩ তারিখ শ্রীপুরের আবদার গ্রামে দিবাগত রাতে খুনিরা মালয়েশিয়াপ্রবাসী রেজওয়ান কাজলের প্রতিবন্ধী ছেলে,স্ত্রী এবং দুই মেয়েকে ধর্ষণ করার পর নির্মমভাবে হত্যা করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ
![]()