৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৫
শিরোনাম:

জাতির জীবন ও মৃত্যু নিয়ে সরকার ট্রায়াল করছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকার সিন্ডিকেটের কাছেই আত্মসমর্পণ করেছে। এগুলো সরকারের সীমাহীন ব্যর্থতারই নিদর্শন। করোনা ভাইরাসের আঘাতে কত মৃত্যু ও আক্রান্ত হবে সেটি সরেজমিনে স্বচক্ষে দেখার জন্য গণপরিবহনসহ অফিস-আদালত খুলে দেয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রিজভী বলেন, বাসে ৬০ শতাংশ ভাড়া নেয়ার কথা থাকলেও কোথাও কোথাও ৮০ শতাংশ অথবা এর চেয়েও বেশী ভাড়া আদায় করা হচ্ছে। লঞ্চে সামাজিক দুরত্ব বজায় থাকা দুরে থাক, সেখানে মানুষের উপচেপড়া ভিড়।

তিনি বলেন, গত পরশু থেকে সরকারের শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর কথা থাকলেও সেটি কোনক্রমেই বাস্তবায়িত হয়নি। বাস, লঞ্চ, টেম্পু, অটোরিকসাসহ সবধরণের গণপরিবহনেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। দুরপাল্লার বাসগুলোতে ঠেলাঠেলি করে মানুষ ভেতরে ঢুকছে। অথচ শর্ত ছিল অর্ধেক যাত্রী তোলা হবে। কোন কোন বাসে ছাদের উপরেও যাত্রী তোলা হয়েছে। ঢাকা থেকে কোন কোন বাসে অর্ধেক যাত্রী তোলা হলেও ঢাকার বাইরে গিয়ে বেশী যাত্রী তোলা হচ্ছে।

রহুল কবির রিজভী বলেন, সরকার শুধুমাত্র বিরোধী দল ও মতকে নিষ্পেষণ ও নির্যাতনে সক্ষমতা অর্জন করেছে কিন্তু দুর্যোগ, মহামারী, দুর্ভিক্ষ এবং জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রিজভী।

Loading