কৌশিক আহমেদ, কুবি প্রতিনিধি ; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহরাওয়ার্দী ভূঁইয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামে ওই শিক্ষার্থীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় মেইন সুইচ বন্ধ করতে ভুলে যান তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের বলেন, এমন মৃত্যু অপ্রত্যাশিত। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হারানো খুব কষ্টের। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
Attachments area
Thank you for reading this post, don't forget to subscribe!