৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৫
শিরোনাম:

মামলার এজাহারভুক্ত আসামি বজলু আকনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

হিজলা থানার ওসি আবিদুর রহমান জানান, এ ঘটনায় উপজেলার দরিচর-খাজুরিয়া দাখিল মাদরাসার অফিস সহকারী ও সিকদারবাড়ি জামে মসজিদে ইমাম মাওলানা শহিদুল ইসলাম আলাউদ্দিন গতকাল মামলা করেছেন।
জানা যায়, মাদরাসার এক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ বুধবার বিকালে স্থানীয় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, ইউপি সদস্যসহ তাদের সহযোগীরা সালিশ বৈঠকের আয়োজন করেন। এতে আলাউদ্দিনের পিঠমোরা করে হাত বেঁধে মারধর করার পর জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। পুরো বিষয়টি ভিডিওধারণ করে রাতেই ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নির্যাতনের শিকার আলাউদ্দিন বলেন, ২০১৯ সালে উপবৃত্তির তালিকা পাঠানোর সময় এক ছাত্রী মাদরাসায় না আসায় সেখানে তার একটি মোবাইল নম্বর দেয়া হয়। কিন্তু দীর্ঘদিন ওই নম্বরটি ব্যবহার না করায় এটি বন্ধ করে দেয় সংশ্লিষ্ট মোবাইল কোম্পানি।
কয়েকদিন আগে মোবাইল নম্বরটি সচল করে তিনি উপবৃত্তির জমা হওয়া ১৮শ টাকা দেখতে পান। ওই টাকা ছাত্রীর পরিবারকে বুঝিয়ে দিতে চাইলেও ৩০ মে তাকে মারধর করে সিম কার্ডটি নিয়ে যায় ছাত্রীর খালু সাবেক ইউপি সদস্য ছত্তার সিকদার। পরবর্তীতে তার কাছে আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। সম্পাদনা : মুরাদ হাসান

Loading