৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৬
শিরোনাম:

মহামারীতে সাগরচুরির মহাউল্লাসে মেতে উঠেছে দুর্নীতিবাজরা: রিজভী

করোনা মোকাবেলার প্রকল্পে দুর্নীতির আখড়া  [৩] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মহাদুযোর্গপূর্ণ মুহুর্তেও সরকারের দুর্নীতিবাজরা দুর্নীতির চিন্তায় মগ্ন। বিশ্বব্যাংকের অর্থায়নে নেওয়া ‘করোনাভাইরাস মোকাবিলায় জরুরি সহায়তা’ প্রকল্পটির আওতায় এক লাখ সেফটি গগলস(প্লাস্টিকের চশমা), একলাখ ৭ হাজার পিপিই, ৭৬ হাজার ৬‘শ জোড়া বুট জুতা কেনার উদ্যোগ নিয়েছে সরকার। যার মূল্য ধরা হয়েছে বাজারমূল্যের চেয়ে অনেকগুন বেশি।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, পত্র-পত্রিকার সংবাদ এসেছে যে, ৫‘শ থেকে ১০০০ হাজার টাকা মূল্যের প্রতিটি গগলসের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকায়। প্রতিটি পিপিই‘র বাজারমূল্য হচ্ছে ১ হাজার থেকে ২ হাজার টাকা যা প্রকল্পে ধরা হয়েছে ৪ হাজার ৭শ টাকা, বুট জুতার দাম ৩‘শ থেকে ৫‘শ টাকা যা প্রকল্পে ধরা হয়েছে ১ হাজার ৫‘শ টাকা।

রিজভী বলেন, সরকার ভেন্টিলেটর আমদানির পরিকল্পনা নিলেও এখনো কেনার কার্যাদেশ দেয়নি। আমদানির আগেই সেখানে দুর্ণীতির কালো থাবা বিস্তার করেছে। ভেন্টিলেটার ক্রয়ের সঙ্গে খোদ স্বাস্থ্যমন্ত্রীর ছেলে জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে গনমাধ্যম। খবরে বলা হচ্ছে, দুর্নীতির কারণে এই কার্যাদেশ দিতে দেরি হচ্ছে।

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রিজভী।

Loading