৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩০
শিরোনাম:

শুধু ব্যবসা নয়, অসহায় মানুষগুলোর প্রতি সহমর্মি হয়ে ছাঁটাই না করতে গার্মেন্টস মালিকদের অনুরোধ জানিয়েছেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, শ্রমিকরা সুদিনে মালিকদের মুনাফা এনে দিয়েছে। আজ দেশের এই দুর্দিনে তাদের ছাটাই করবেন না। ছাটাইয়ের মতো অসন্তোষ উদ্বেগকারী সিদ্ধান্তের খবর মরার ওপর খাড়ার ঘা’র মতো অবস্থা হবে। বিজিএমইএসহ সংশ্লিষ্টদের বিষয়টি মানবিক দিক বিবেচনায় নিয়ে সমন্বয়ের আহবান জানান তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

গণপরিবহনে দূরপাল্লায় অভিযোগ না থাকলেও শহর এলাকায় ভাড়া বৃদ্ধির কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মালিক শ্রমিকদের পাশাপাশি যাত্রীদেরও এবিষয়ে সচেতন হতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং যাত্রীদের থেকে বাড়তি ভাড়া না নিতে মালিক শ্রমিকদের প্রতি আহবান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে সুরক্ষা ও সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ এই করোনা সংকট মোকাবিলা করে আমরা চিরচেনা সজীবতায় ফিরে আসবো। এই সংকটের মেঘ অচিরেই কেটে যাবে সবার সম্মিলিত প্রচেষ্টায়।

সেতুমন্ত্রী সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরতদের প্রতি আহবান জানিয়ে বলেন, করোনা এবং অন্যান্য রোগীদের সেবায় মানবিক হোন। ইতিমধ্যে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ঘুরে ঘুরে অনেকের মৃত্যুবরণের মতো ঘটনাও ঘটেছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে মানবিক আচরন ও সহানুভূতিশীল হতে হবে।

সোমবার তাঁর বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : খালিদ আহমেদ

Loading