৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

মানবপাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : র‌্যাব মহাপরিচালক

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের নিজস্ব একটি অ্যাপস উদ্বোধন ও করোনায় মারা যাওয়া চার সাংবাদিকের পরিবারকে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, লিবিয়ায় যে ঘটনাটি ঘটেছে তা মর্মান্তিক। ইতোমধ্যে এর মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তেও আমাদের অভিযান চলছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সাংবাদিক পরিবারগুলোকে অর্থসহায়তার বিষয়ে তিনি বলেন, কেউ এভাবে স্বজন হারাক তা আমরা চাই না।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, আমরা করোনা চিকিৎসায় একটি মডেল করার চেষ্টা করেছি। সারাদেশে যাতে হাসপাতালে চাপ না বাড়ে সেজন্য কিছু উদ্যোগ নিয়েছি। দেশের কমিউনিটি সেন্টার ভাড়া করে আমরা আক্রান্তদের চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতাল করেছি। সেখানে রোগীরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। সেখানে অক্সিজেনসহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। আক্রান্ত র‌্যাব সদস্যদের আপডেট জানতে একটি অ্যাপস তৈরি করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়শেন অব বাংলাদেশ (ক্র্যাব) এর সভাপতি আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. ক. সারোয়ার বিন কাশেম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় ক্র্যাবকে দুটি অত্যাধুনিক অক্সিজেন কনসেন্টেটর উপহার দেয় র‌্যাব। সম্পাদনা : ইকবাল খান

Loading