৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

বৈশ্বিক মহামারীর এ সময় গণমাধ্যমে চাকরিচ্যুত বা বেতন না আটকানোর অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী এ দুর্যোগের সময় বিপদগ্রস্ত সাংবাদিকদের সহায়তার ঘোষণা দিয়েছেন। সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে তালিকা পাওয়া গেলে আগামী সপ্তাহে আমরা সহায়তা প্রদানের জন্য চূড়ান্ত করতে পারবো।

Thank you for reading this post, don't forget to subscribe!

তথ্যমন্ত্রী বলেন, মহামারীর এ পরিস্থিতিতে মানুষ অত্যন্ত অসহায়। যারা বিভিন্ন কাজ করছেন, চাকুরি করছেন তারাও অসহায়। আমি আগেও অনুরোধ জানিয়েছি, আবারও অনুরোধ জানাই, এ পরিস্থিতিতে কাউকে যেন চাকুরিচ্যুত না করা হয়। সেই সাথে সবার বেতন-ভাতাও যেন নিয়মিত পরিশোধ করা হয়। কারণ এসময়ে চাকুরিচ্যুতি অত্যন্ত অমানবিক।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ৭ জুন ইতিহাসের অংশ, ৬ দফা আমাদের মুক্তির সনদ। এটি যারা পালন করে না, তারা ইতিহাসকে অস্বীকার করে। কারণ ৭ জুন পালন করলে সংগ্রামের ধারাবাহিকতায় স্বাধীনতাকে স্বীকার করা হয়। একজন শিঙ্গা ফুঁকেছিল, সেটি শুনে সবাই যুদ্ধে গিয়েছিল এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু বিষয়টি তা নয়।

ড. হাছান মাহমুদ বলেন, ১৯৫১ সালে বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন, তখন মনি সিংহকে চিঠি লিখেছিলেন ‘আমি বাংলাদেশের স্বাধীনতার পরিকল্পনা করছি, আপনার এতে সমর্থন আছে কি না?’ অর্থাৎ ১৯৫১ সালের আগে থেকেই বঙ্গবন্ধু মুজিব বাংলাদেশের স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন। এই ঐতিহাসিক সত্যগুলোকে বিএনপি পালন করে না ইতিহাসকে অস্বীকার করার জন্য। কিন্তু যারা ইতিহাসকে অস্বীকার করে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়।

সোমবার সচিবালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : খালিদ আহমেদ

Loading