৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

ডিএমপি কমিশনারকে ঘুষের প্রস্তাবকারী সেই যুগ্ম পুলিশ কমিশনারসহ তিন কর্মকর্তাকে বদলী

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন এন্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মোহা, আবদুল মালেককে যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন এন্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) ও যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস্) মো. ইমাম হোসেনকে যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) হিসেবে বদলী করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলী করা হয়। একই আদেশে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) মঈনুল হককে যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস্) হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ

Loading