জীবন ও জীবিকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গণমূখী ও কল্যাণমূখী বাজেট বৃহস্পতিবার সংসদে উত্থাপিত হবে: ওবায়দুল কাদের
Rubel Sheikh, জুন ১০, ২০২০ at ৪:০১ অপরাহ্ণ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বাজেট প্রণয়নের আগে দীর্ঘ সময় নিয়ে অংশীজনদের মতামত, পরামর্শ এবং অর্থনীতিবীদদের অভিজ্ঞতা ও পার্টির ইশতেহারের সঙ্গে সমন্বয় করেই বাজেট প্রণয়ন করা হবে। বাজেট প্রণয়নে পরামর্শ নেয়া হয় না, বিএনপি মহাসচিবের এমন মন্তব্য সত্যের অপলাপ বলে অভিহিত করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার মতামত নিয়েই যে কোনো সিদ্ধান্ত গ্রহন করেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র আওয়ামী লীগেই গণতন্ত্র চর্চা হয়ে থাকে।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প পদ্মাসেতুর কাজ এগিয়ে চলছে। বুধবার সেতুর ৩১তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে সেতুর ৪ হাজার ছয়শত ৫০ মিটার দৃশ্যমান হবে।
বুধবার ম্যাস রেপিড ট্রানজিট এমআরটি লাইন-৫-এর নর্থ রুট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তাঁর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিং এ যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!