মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন তার নগ্ন চারটি ছবি নিলামে তুলছেন কোভিড ১৯-এর পরীক্ষার জন্য যথেচ্ছ অর্থ জোগাড়ের জন্য। এ অর্থ দরিদ্র অসহায়দের জন্য খরচ করা হবে। নিলামের শেষ সময় শুক্রবার।
Thank you for reading this post, don't forget to subscribe!নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জেনিফার গত বুধবার এক বার্তা শেয়ার করেন। সেখানে জানান, তিনি একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন। ওই সংস্থাই তাঁর নগ্ন ছবিকে নিলামে তুলবে। সেখানে থেকে যে অর্থ আসবে, তা করোনা মোকাবিলার কাজে ব্যবহার করা হবে বলে জানান জেনিফার। সেই কারণেই এবার নতুন করে প্রকাশ্যে এল জেনিফারের নতুন ছবি। হাফিংটনপোস্ট ও জি নিউজ
নিলামের সময় আগামী শুক্রবার পর্যন্ত। নিলাম শুরু হয়েছে মঙ্গলবার যুক্তরাষ্ট্র সময় সকাল দশটা থেকে। নিলাম অনুষ্ঠান হচ্ছে ক্যালিফোর্নিয়া রিগ্যান সেন্টারে।
বছর ২ আগে তিনটি মুভির শ্যুটিংয়ের সময় জেনিফার অ্যানিস্টনের চারটি নগ্ন ছবি প্রকাশ পায়। সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে অন্তর্জালে। জেনিফার অ্যানিস্টনের সেই মোহময়ী ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ হন নেটিজেনরা।
![]()