শিবগঞ্জে করতোয়া নদীতে ডুবে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Rubel Sheikh, জুন ১২, ২০২০ at ১:০১ পূর্বাহ্ণ
রবিউল ইসলাম রবি, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদীতে মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শিবগঞ্জ থানা ও উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার রায়নগর ইউনিয়নের অনন্তবালা গ্রামের রিজু মিয়ার দুই ছেলে রাহুল (১৬), রোহান (১০) করতোয়া নদীতে মাছ শিকার করতে যায়। হঠাৎ করে কলা গাছের ভেলা থেকে দুই ভাই নদীর পানিতে ছিটকে পড়ে যায়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে দুই ভাইকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে বগুড়ায় হাসাতপালে নেওয়ার পথে মহাস্থান উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র রাহুল (১৬) মৃত্যু বরণ করে। ছোট ভাই রোহান প্রাণে বেঁচে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!