২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২০
শিরোনাম:

২১০ কোটি কোভিড ভ্যাকসিন সরবরাহে অ্যাস্ট্রাজেনেকার চুক্তি স্বাক্ষর

অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভাইরাস ভ্যাকসিনের ৩০ কোটি ডোজ পেতে আগেই অর্ডার দিয়ে রেখেছিল ইউরোপের ৪ দেশ জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস। ব্রিটিশ-সুইডিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে ইউরোপের চুক্তিতে আরো ১০ কোটি ভ্যাকসিন বাড়িয়ে দেবার কথা বলা হয়েছে। জেরুজালেম পোস্ট

Thank you for reading this post, don't forget to subscribe!

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্প্যান বলছেন ভ্যাকসিন তৈরির পর হাতে পাওয়ামাত্রই জনসংখ্যা অনুসারে তা বণ্টন করা হবে। তবে ভ্যাকসিন উৎপাদন হবে এবছরের শেষ নাগাদ।

চুক্তির বিষয়ে ইতালির স্বাস্থ্যমন্ত্রী ফেসবুকে এক বিবৃতিতে বলেন, ইউরোপের মানুষের জন্য ৪০ কোটি ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে।

ইউরোপের জনসংখ্যা ৪৪ কোটি ৭০ লাখ। ৪০ কোটি ডোজ ভ্যাকসিন পেতে কত খরচ হচ্ছে তা জানানো হয়নি। ইউরোপের ওই চারটি দেশ অন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গেও সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে আলোচনা করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ আগেই বলেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিনটি বিশ্বে যে কয়েকটি ভ্যাকসিন অগ্রগামী অবস্থায় আছে, তার মধ্যে অন্যতম। যুক্তরাষ্ট্র অ্যাস্ট্রাজেনেকাকে এ ভ্যাকসিন তৈরি করতে ১ বিলিয়ন ডলার অর্থ সহায়তা করেছিল।

অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস, জিএভিআই ও ভ্যাকসিন অ্যালায়েন্স ৭০ কোটি ডোজের জন্য চুক্তি করেছে। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে আলাদা ১০০ কোটি ডোজ তৈরির জন্যও চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

Loading