২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৮
শিরোনাম:

কালিয়ায় কৃষকদের মাঝে সবজী বীজ ও প্রনোদনার অর্থবিতরন

মশিউল হক মিটু নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া ৩৮৪ জন কৃষকদের মাঝে ২০১৯-২০২০ খরিপ ১মৌসুমের পারিবারিক পুষ্ট বাগান স্থাপন প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার, সবজী বীজ ও প্রনোদনার নগদ অর্থ প্রদান করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগ রোববার সকাল ১১ টায় কৃষি অফিস চত্বরে কৃষক প্রতি ১হাজার ৯৩৫ টাকা ও লাল শাক, ডাটা. ঈুই শাক, কলমী শাক, মরিচ ও বেগুনের বীজ বিতনর করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ওইসব বীজ ও প্রনোদনার অর্থ বিতরন কালে, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষনোপদ ঘোষ, ইউএনও মো. নাজমুল হুদা, ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম শেখ, সোহেলী পারভীন নিরি, কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাস, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু, অর্থ সম্পাদক মো. রাশেদ কামল প্রমূখ উপস্থিত ছিলেন।

Loading