৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে তদন্ত কমিটির দাবি জানিয়েছেন জিএম কাদের

সোমবার (১৫ জুন) সংসদে ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলা ট্রিবিউন

Thank you for reading this post, don't forget to subscribe!

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের চলতি অর্থবছরে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ্দের অর্থ পুরোটা খরচ করতে না পারার কঠোর সমালোচনা করেন। এজন্য নতুন অর্থবছরে তাদের বরাদ্দ তুলনামূলকভাবে কম হয়েছে বলে তিনি মনে করেন।

জিএম কাদের নিজের নির্বাচনি এলাকার লালমনিরহাটের হাসপাতালের চিত্র তুলে ধরে জানান, সেখানে হাসপাতালে ৩৯টি চিকিৎসক পদের মধ্যে ১১ জন কর্মরত। ৫৪ জন কর্মচারীর মধ্যে কর্মরত ৩৭ জন। ২২ পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে ৪টি পদ আছে। ২২ জন ওয়ার্ড বয় ও সমান সংখ্যক আয়ার দরকার হলেও কোনও পদ নেই। নিরাপত্তা প্রহরীর পদও নেই। হাসপাতাল থেকে বিভিন্ন সময় মন্ত্রণালয়কে এটা জানালেও কোনও সুরাহা হয়নি। হাসপাতালের যন্ত্রপাতির করুণ চিত্রও তিনি তুলে ধরেন।

তিনি বলেন, ‘বাজেটে বরাদ্দ হ্রাস করাকে মিতব্যয়িতা বলার চেষ্টা হলেও প্রয়োজনীয় খরচ না করা হলে তা নেতিবাচক। আর এটা হয় সক্ষমতার অভাবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। কর্তব্য পালনে আন্তরিকতার অভাব, দুর্নীতি ও দলাদলিতে ব্যস্ত থাকায় এটা হয়। আর খরচ কম হচ্ছে মানে দুর্নীতির মাধ্যমে অপচয় হচ্ছে না সেটা নয়। খরচ যেটা হচ্ছে তার মধ্যেও অপচয়ের খবর আমরা শুনতে পাই।

Loading