২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৬
শিরোনাম:

কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদেরসুরক্ষা সামগ্রী বিতরণ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৫ জুন।। পটুয়াখালীর কলাপাড়ায়গণমাধ্যমকর্মী সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থাপাথওয়ে’র পক্ষ থেকে প্রত্যেকে পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডগ্লোভস এবং সাবান দেয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে গণমাধ্যমকর্মীদেরবাড়ি বাড়ি গিয়ে এ সব সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে। এছাড়া স্থানীয়প্রশাসনের কর্তাব্যক্তি কাছে এসব উপকরণ পৌঁছে দেন পাথওয়ের স্থানীয়প্রতিনিধি উত্তম কুমার হাওলাদার।কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এ এম মিজানুর রহমান বুলেটবলেন, পাথওয়ে একটি সেচ্ছেসেবী সংগঠন। এই সংগঠনটি ইতোমধ্যে এএলাকায় সোবমূলক অনেক কাজ করেছে। করোনাকালীন মূহুর্তেসাংবাদিকদের সুরক্ষা উপকরন এই পাথওয়ে সংস্থাই দিয়েছে। এছাড়া অন্যকোন এনজিও এগিয়ে আসেনি। তাই পাথওয়েকে ধন্যবাদ জানাই।

Thank you for reading this post, don't forget to subscribe!

পাথওয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন বলেন, করোনাকালেগণমাধ্যমকর্মী এবং স্থানীয় পর্যায়ে প্রশাসনের কর্মকর্তাগণ ঝুঁকিনিয়ে কাজ করছেন। তাদের সুরক্ষার কথা চিন্তা করে এসব সুরক্ষা সামগ্রীদেয়া হয়েছে।তিনি আরও বলেন, ্য়ঁড়ঃ;পাথওয়্য়েঁড়ঃ; একটি সমাজ কল্যানমূলক সংস্থা। পাথওয়েরস্বেচ্ছাসেবীরা প্রতিনিয়ত মানব সেবায় কাজ করে যাচ্ছে। করোনায়অসুস্থ রোগীদের নিজেদের গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দিচ্ছেপাথওয়ের স্বেচ্ছাসেবীরা। এমনকি করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দাফনেরদায়িত্ব নিয়েছে সংগঠনটি। সম্পূর্ণ ধর্মীয় রীতি মেনে দাফন কাজসম্পন্ন করছে স্বেচ্ছাসেবীরা। এই দুর্যোগকালীন মুহুর্তে সমাজেরউন্নয়নে ও কল্যাণ সাধনে এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে বলেতিনি জানান।

Loading