২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৬
শিরোনাম:

আর কাউকে হারাতে চাই না, সবাই সচেতনভাবে চলাফেরা করবেন : প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে দলের নেতাকর্মীসহ সবাইকে শারীরিক দূরত্ব বজায় রেখে সাবধানে চলাফেরার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Thank you for reading this post, don't forget to subscribe!

মোহাম্মদ নাসিম, শেখ মো. আব্দুল্লাহ এবং বদরউদ্দিন আহমদ কামরানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের এমন দুর্ভাগ্য যে তিনদিনে আমরা তিনজন নেতাকে হারালাম।

জাতীয় বৃক্ষরোপণ দিবস উপলক্ষে সোমবার কৃষক লীগ আয়োজিত কর্মসূচীতে ভিডিও কনফােেরন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল। এখানকার মানুষের বেঁচে থাকা খুব কঠিন। অনবরত প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমাদের বাঁচতে হয়। প্রকৃতির দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সবাইকে ভূমিকা পালন করতে হবে। এজন্য ’৮৪ সাল থেকে আমরা পহেলা আষাঢ় বৃক্ষরোপণ দিবস পালন করে আসছি। কৃষক লীগের নেতৃত্বে প্রতি বছরই আমরা এই দিনে বৃক্ষরোপণ করি।

আওয়ামী লীগের নেতাকর্মীসহ দেশবাসীকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি ফল গাছ লাগালে আপনারা যেমন ফল খেতে পারবেন, ঔষধি গাছ লাগালে বিভিন্ন রোগে উপকার পাবেন এবং বনজ লাগালে একসময় বিক্রি করে আপনারা অর্থের সংস্থান করতে পারবেন। তালগাছ বজ্রপাত থেকে আমাদের রক্ষা করে। এজন্য প্রচুর তাল গাছ লাগাতে হবে।

Loading