২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩৫
শিরোনাম:

  যশোরের ১৭ স্থানে রেড জোন চিহ্নিত

হুমায়ন কবির মিরাজ, যশোর: যশোর সদরসহ আট উপজেলার ১৭টি স্থান রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে জেলার করোনা প্রতিরোধ কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। যশোরের সিভিল সার্জন সেখ আবু শাহিন সাংবাদিকদের এ তথ্য জানান। রেড জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলি হলো- যশোর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড, উপশহর ইউনিয়ন, আরবপুর ইউনিয়ন। অভয়নগর উপজেলার চলিশিয়া, বাগুটিয়া, পায়রা ইউনিয়ন, পৌরসভার ২; ৪; ৫; ৬ ও ৯ নম্বর ওয়ার্ড।

Thank you for reading this post, don't forget to subscribe!

চৌগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড। শার্শা পৌরসভার সদর ও দুই নম্বর ওয়ার্ড। ঝিকরগাছা পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ড। কেশবপুর পৌরসভা এক নম্বর ওয়ার্ড রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব স্থান আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) সকাল ছয়টা থেকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন। করোনা প্রতিরোধ কমিটির সভায় রেড জোন ছাড়াও ইয়োলো জোন নির্ধারিত হয়েছে। জেলার আট উপজেলার আরও ১৭টি স্থান ইয়োলো জোনের আওতায় রয়েছে। সিভিল সার্জন সেখ আবু শাহিন জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে রেড জোন এলাকায় লকডাউন কার্যকর করা হবে।

Loading