২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৬
শিরোনাম:

নড়াইলে আ’লীগ নেতা কাইউম হত্যা মামলার তিন আসামীগ্রেফতার

মশিউল হক মিটু নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ার আওয়ামী লীগ নেতা, জাতীয় কাবডি দলের সাবেক খেলোয়াড় ও ইউপি সদস্য আব্দুল কাইউম শিকদার হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে উপজেলার নড়াগাতি থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতদের ওইদিন বিকালেই নড়াইল আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, উপজেলার কলাবাড়িয়া ইউপির চেয়ারম্যান মো. মাহামুদুল হাসান কায়েস ও একই ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধরন সম্পাদক বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সাবেক সদস্য আব্দুল কাইউম শিকদারের সাথে স্থানীয় আধিপত্য বিস্তারের লড়াই চলার সময় গত ২৬ মে রাত সাড়ে ৮ টার দিকে কাইউম শিকদার ও উপজেলার নড়াগাতি থানা কৃষক লীগের সভাপতি মোল্যা আবুল হাসনাতসহ ৪ জন নেতাকর্মী ২টি মটরসাইকেল যোগে কালিয়া থেকে কলাবাড়িয়া গ্রামে ফেরার পথে কলাবাড়িয়া ইউপির চেয়ারম্যান মাহামুদুল হাসান কায়েসের নেতৃত্বে স্বশস্ত্র সন্ত্রাসীরা ওই সড়কের
কালিনগর নামক স্থানে বাঁশ দিয়ে সড়ক আটকে মটর সাইকেল থেকে ফেলে কাইউম শিকদার, হাসনাত মোল্যাকে (৩৮),সজিব মল্লিক (২৫) ও মতিয়ার
মল্লিককে (৪০) হাত ও পায়ের রগ কেটে ফেলাসহ কুপিয়ে আহত করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আহতদেরকে কালিয়া হাসপাতালে নেয়া হলে সাবেক ওই ক্রীড়াবিদ কাইউম শিকদারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ওই ঘটনায় নিহতের পুত্র মো. নাইমুল ইসলাম বাদি হয়ে চেয়ারম্যান কায়েসসহ ৪৫ জনের নাম উল্লেখসহ অঞ্জাত নামা ১০/১৫ জনের নামে হত্যা মামলা দায়ের করে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নড়াগাতি থানার একদল পুলিশ উপজেলার মহাজন খেয়াঘাটে অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় আসামীদের মধ্যে আব্দুস সবুর মোল্যা (৭০), গাউচ মোল্যা (৬০) ও এনামুল শেখকে (৫৫) গ্রেফতার করেছে। নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেছেন,
গ্রেফতারকৃত আসামীদের বিকালেই নড়াইল আদালতে প্রেরন করা হয়েছে।

Loading