হুমায়ন কবির মিরাজ, সাতক্ষীরা: পারুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে ডিপিও লিডারদের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় দেবৃহাটা সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ডিআরআরএ’র আয়োজনে অস্টোলিয়ান এইড’র অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ইউপি সচিব আব্দুল হাকিমের পরিচালনায় মুল বিষয়বস্তু উপস্থাপন করেন ডিআরআরএ’র কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, ইউপি সদস্য সালাউদ্দীন সরাফি, শেখ মোকারম হোসেন, ইয়ামিন আলী, নারগিছ পারভীন, হামিদা পারভীন, ডিআরআরএ’র ভলেন্টিয়ার রেশমা পারভীন, ডিপিও সদস্য মুজিবর রহমান, আছের আলী, সাবিহা পারভীন প্রমুখ। সভায় ডিআরআরএ’র প্রতিবন্ধী ব্যক্তিদের একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা সম্প্রসার প্রকল্প ফেজ-২ এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া প্রতিবন্ধীরা যাতে ত্রাণ সামগ্রী সঠিত ভাবে পায় সে
জন্য জনপ্রতিনিধিদের খেয়াল রাখার পাশাপাশি করোনা সংক্রামণ রোধে বেশি বেশি সচেতন করার জন্য বলা হয়।
![]()