৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৬
শিরোনাম:

যশোরের বাঘারপাড়ায় ইটভাটায় অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন,স্বামী আটক

হুমায়ন কবির মিরাজ, যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুরে ইটভাটা শ্রমিক অন্তঃসত্ত্বা এক গৃহবধূ খুন হয়েছেন। নিহত রাজিয়া খাতুন (২৪) যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের মোজাহার বিশ্বাসের ছেলে শহিদ বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী এবং মনিরামপুর উপজেলার রসুলপুর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। এ ঘটনায় স্বামী শহিদকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দুটোর দিকে বাঘারপাড়া উপজেলার জহুরপুরে মামুন ব্রিকসে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর স্বামী শহিদ বিশ^াস জানান, গত সোমবার তিনি মনিরামপুর উপজেলার রসুলপুরে রাজিয়া খাতুনকে
নিয়ে তার বাবার বাড়িতে ছিলেন। সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে কর্মস্থল ইটভাটায় ফেরেন। এদিন রাত দুটোর দিকে কতিপয় ব্যক্তি ইটভাটার লোক পরিচয়ে তার ঘরের দরজা খুলতে বলে। দরজা খোলা মাত্রই তারা ঘরে ঢুকে তাকে (শহিদ) মারপিট শুরু করে। এক পর্যায়ে তিনি দৌড়ে পাশের মাঠে পালিয়ে যান। দু’ঘন্টা পর তিনি ভাটার নৈশপ্রহরী আবু তাহেরকে নিয়ে ঘরে এসে দেখেন তার স্ত্রীর বিবস্ত্র মরদেহ পড়ে আছে। দ্রুত ভাটার মালিক মামুনকে বিষয়টি জানালে তিনি পুলিশে খবর দেন। সহিদ আরও জানান, গত পাঁচ বছর আগে যশোর সদরের বাগডাঙ্গা গ্রামের আব্দুল মজিদের মেয়ে পুতুলের সাথে তার প্রথম বিয়ে হয়। ওই পক্ষে রাকিব নামে ৪ বছরের এক সন্তান রয়েছে তার। গত ৬ মাস আগে তিনি রাজিয়া খাতুনকে বিয়ে করেন। এরপর থেকে তিনি রাজিয়াকে নিয়ে মামুন ব্রিকসে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি এই ভাটার পার্শ্ববর্তী তৈলকুপ গ্রামে মেয়েলি ঘটনার প্রতিবাদ করায় তাকে হত্যার উদ্দেশ্যে কয়েকজন লোক এসে এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান। দুর্বত্তরা তার দু’মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ইটভাটার নৈশপ্রহরী আবু তাহের বিশ্বাস জানান, সোমবার দিবাগত রাত চারটার দিকে শহিদের সাথে গিয়ে দেখা যায় তার স্ত্রীর বিবস্ত্র লাশ ঘরের সামনে পড়ে আছে। তিনি সাথে সাথে বিষয়টি ভাটার মালিককে জানান। খবর পেয়ে ভোর পাঁচটার দিকে খাজুরা পুলিশ ঘটনাস্থলে পৌঁঁঁছায়। খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জুম্মান খান জানান, ঘটনাস্থলে গিয়ে ভাটার পশ্চিমে ঘরের সামনে গৃহবধূ রাজিয়ার লাশ পাওয়া যায়। এসময় স্বামী শহিদ জখম অবস্থায় লাশের পাশে অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে শহিদকে চিকিৎসা দেওয়া হয়। রাজিয়ার শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কাটা ও ইটের আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে বাঘারপাড়া থানা পুলিশের ওসি সৈয়দ আল মামুন জানান, ঘটনাস্থলে পৌঁছে তিনি জানতে পারেন নিহত গৃহবধূর স্বামী সহিদ বিশ^াস যশোরের চুন্নু হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকার পর দেশে এসে ইটভাটায় কাজ
করছিলেন। স্ত্রীর মৃত্যু ঘটনায় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। এদিকে, গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের।

Loading