৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৬
শিরোনাম:

১৭তম দেশ হিসেবে লাখ করোনা রোগীর ঘর স্পর্শ করলো বাংলাদেশ

প্রথম রোগী শনাক্তের পর এই অবস্থানে আসতে বাংলাদেশের লেগেছে ১০১ দিন। সবার আগে ১ লাখের কোটা অতিক্রম করেছিলো যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটার

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শেষ ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৮০৩ জন। আর এ পর্যন্ত মোট রোগী ১ লাখ ২ হাজার ২৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮০৩ জন। মোট মৃত্যু ১ হাজার ৩৪৫ জন।

তবে যেসব দেশে লাখের বেশি রোগী তারমধ্যে ২য় সর্বনিম্ন মৃত্যু বাংলাদেশের। সর্বনিম্ন মৃত্যু সৌদি আরবের। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২৩৪ জন। মারা গেছেন ১ হাজার ৯১ জন।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বজুড়ে শনাক্ত হযেছেন ৮৪ লাখ ১৯ হাজার ৩৫৯ জন। মারা গেছেন ৪ লাখ ৫১ হাজার ৭০৫ জন।

যেসব দেশে লক্ষাধিক রোগী সেগুলো যথাক্রমে; যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ভারত, যুক্তরাজ্য, স্পেন, পেরু, ইতালি, ইরান, জার্মানি, চিলি, তুরস্ক, পাকিস্তান, মেক্সিকো, ফ্রান্স, সৌদি আরব ও বাংলাদেশ।

Loading