৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৭
শিরোনাম:

পূরবী সাহা : বাবার প্রতি ভালবাসা

প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবারকে বাবা দিবস হিসেবে পালন করা হয় । ভারত, ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বাবা দিবস পালিত হয়। বাবা দিবসের সূচনা হয় ১৯১০ সালে আমরিকাতে সেনোরা স্মার্ট ডুড এর হাতে। সে ছিল আমেরিকার সিভিল ওয়ার বেটেরান উইলিয়াম জ্যাকসন স্মার্ট এর কন্যা। সে অনুধাবন করতো মা দিবসের পাশাপাশি বাবাদের জন্যও একটা বিশেষ দিন থাকা দরকার। তারপর এই বিষয় নিয়ে সে স্পোকেন মিনিস্ট্রেরিয়াল এলিয়েন্স এর সাথে কথা বলেন এবং বাবাদের কাজের স্বীকৃতির জন্য একটি দিন ঘোষনার আবেদন করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সে তার পিতার জন্মদিন ৫ জুন কে বাবা দিবস হিসেবে ঘোষণার দাবি করেন। তার এ দাবির প্রেক্ষিতে স্পোকেন মিনিস্ট্রেরিয়াল এলিয়েন্স জুন মাসের তৃতীয় রবিবারকে বাবা দিবস হিসেবে ঘোষনা করেন। সেই থেকে জুন মাসের তৃতীয় রবিবার বাবা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাবাই প্রতিটি মানুষের জীবনের প্রথম পুরুষ। যে ছোটবেলা থেকেই জীবনের লক্ষ্য পথ ধরেই চলতে শিখায়। জীবনে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে যান এবং প্রতিটি পদক্ষেপে এগিয়ে যেতে সাহায্য করে। আসলে বাবাদের ভালবাসা, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানোর জন্য কোন বিশেষ দিনের প্রয়োজন হয়না। তবুও এই দিনটাকে মনে করে কিছু উদযাপন হতেই পারে। যেমন বিভিন্ন ম্যাসেজ, কার্ড, ফুল অনলাইনে উপহার প্রদানের মাধ্যমে। বাবা দিবসে বলতে চাই ভাল ও সুস্থ থাকুক পৃথিবীর সকল বাবা।

Loading