৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৬
শিরোনাম:

সাময়িক এনআইডির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করলো ইসি

শনিবার নির্বাচন কমিশন (ইসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব সাময়িক জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মেয়াদ ইস্যুর তারিখ হতে দুই বছর ছিল, সেসব এনআইডির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করেছে ইসি। এর ফলে এখন থেকে সাময়িক জাতীয় পরিচয়পত্র বৈধ হিসেবে ব্যবহার করা যাবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব সেবাদানকারী প্রতিষ্ঠান সেবা গ্রহীতার কার্ড এনআইডি সিস্টেম হতে চেক করে প্রয়োজনীয় সেবা দিতে পারবে। মেয়াদের কারণে সেবা গ্রহীতাকে কোনো সেবা থেকে বঞ্চিত না করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া যাদের জাতীয় পরিচয়পত্রের পেছনে মেয়াদ উল্লেখ আছে, তারা প্রয়োজনে services.nidw.gov.bd লিংকে রেজিস্ট্রেশন করে ডাউনলোড অপশন হতে বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র (মেয়াদ উল্লেখ ব্যতীত ও অফিস হতে প্রাপ্ত কার্ডের ন্যায় রঙিন) ডাউনলোড করতে পারবেন। এরপর মুদ্রণ ও লেমিনেটিং করে তা ব্যবহার করতে পারবেন।

Loading