২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১২
শিরোনাম:

কর্মহীন ও জেলেদের পাশে দাঁড়িয়েছে ‘কুয়াকাটা সোসাইটি

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  একদিকে করোনা ভাইরাস অন্যদিকে সমুদ্র উপকূলে ৬৫ দিনের অবরোধ পরিস্থিতিতে কর্মহীন জেলেদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে ‘কুয়াকাটা সোসাইটি’ নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বিদ্যানন্দ’-এর আর্থিক সহযোগীতায় শুক্রবার বিকেল ৪ টায় কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় পাঁচ শতাধিক কুয়াকাটা পৌর সভার জেলেদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ মানবিক সহায়তা তুলে দেন কুয়াকাটা সোসাইটির সভাপতি ও বাংলাভিশন এর প্রধান বার্তা সম্পাদক বদরুল আলম নাবিল ও কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি এ.এম. মিজানুর রহমান বুলেট, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দদিন বিপু কলাপাড়া , কুয়াকাটা ও মহিপুরের গনমাধ্যম কর্মীরা।

আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র জনাব পান্না হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম, উপস্থিত ছিলেন।

আয়োজনকারীরা জানান, কুয়াকাটায় প্রায় পাঁচ শতাধিক জেলে পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবারকে চাল ডাল আটা চিনি সাবান দেওয়া হয়েছে।

বিতরণী অনুষ্ঠান শেষে কুয়াকাটা সোসাইটির সভাপতি বদরুল আলম নাবীল, বলেন করোনাভাইরাসের কারণে ও ৬৫ দিনের অবরোধের জন্য এ অঞ্চলের জেলেরা বেকার হয়ে পড়েছে। তাদের কথা চিন্তা করে বেসরকারি উন্নয়ন সংস্থা বিদ্যানন্দের পক্ষ থেকে এসব জেলেদের কে সামান্য এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। জেলে ছাড়াও কর্মহীন হতদরিদ্রদের খাদ্য সহায়তা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা বলেন,মহামারী করোনাভাইরাস ও ৬৫ দিনের অবরোধ চলাকালীন সময় কুয়াকাটার সোসাইটি জেলেদের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়িয়েছে এজন্য আমি তাদেরকে কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে বিশেষ ভাবে ধন্যবাদ জানায়।

Loading