৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৬
শিরোনাম:

মুশফিকের ব্যাটের অর্থে নির্মাণ হল কোভিড-১৯ এর নমুনা সংগ্রহের চার বুথ

মুশফিকুর রহিমের একমাত্র ‘ডাবল’ সেঞ্চুরির ব্যাটটি নিলাম থেকে কিনেছেন শহীদ আফ্রিদী। ব্যাট নিলাম থেকে পাওয়া ১৭ লাখ টাকা উ্ইকেটরক্ষক এই ব্যাটসম্যান করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে ব্যয়বহার করবেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

ব্যাট নিলামের সেই অর্থ থেকে এরই মধ্যে বগুড়ায় চারটি করোনাভাইরাসের নমুনা সংগ্রহের বুথ স্থাপন করেছেন মুশফিকুর রহিম। সম্প্রতি বগুড়ায় এসব বুথ চালু করা হয়। বুথ উদ্বোধনের পরপরই বগুড়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন করোনা টেস্টের জন্য নমুনা প্রদান করেন।

সারা দেশেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বেড়েছে মুশফিকের নিজ জেলা বগুড়ায়ও। এমন পরিস্থিতি টেস্টের জন্য নমুনা সংগ্রহ করতে গিয়ে হিমশিম খান স্বাস্থ্য বিভাগের কর্মীরা। বগুড়া জেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সামির হোসেন মিশুর কাছ থেকে বিষয়টি জেনেই মুশফিকুর রহিম করোনাভাইরাসের নমুনা সংগ্রহের বুথ তৈরির সিদ্ধান্ত নেন।

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে ১টি ডক্টর সেফটি চেম্বার, ৩টি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হয়। শহরের সেউজগাড়ির রাবেয়া নার্সিংয়ের সামনে স্থাপন করা হয়েছে একটি বুথ।

Loading