৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৫
শিরোনাম:

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

হুমায়ন কবির মিরাজ, সাতক্ষীরা: জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক ইয়াকিন ও তার পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সারাদেশে সাংবাদিক নির্যাতনকারি সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এই মানববন্ধন উপলক্ষে শনিবার (২০ জুন) সকাল ১১ টায় সাতক্ষীরা-যশোর মহাসড়কের সংগ্রাম হাসপাতাল সংলগ্ন ্য়ঁড়ঃ;বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠন সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ের সামনে, সামাজিক দুরত্ব বজায় রেখে, প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে মাতৃজগত সাতক্ষীরা ব্যুরো প্রধান এম ইদ্রীস আলির সভাপতিত্বে ও সঞ্চলনায় বক্তব্য রাখেন, সাংবাদিক ডাঃ মহিদার রহমান, ইয়াসিন আলি, এস এম সোহাগ রানা, মিজানুর রহমান, মোঃ হুমায়ুন কবির, মোঃ আবু সাইদ, মোঃ লাল্টু হোসেন, শহিদুল আরম, আল মামুন, মাসুদুর রহমান, মনিরুল ইসলাম, হাবিবুল্লাহ বাহার, শাহিনুর রহমান, শাহজাহান আলি মিটন, আজহারুল ইসলাম সাদী প্রমুখ।
বক্তব্যে বলেন সাংবাদিকরা হলো সমাজের দর্পণ।

Thank you for reading this post, don't forget to subscribe!

সাংবাদিকরা দেশের আনাচে-কানাচে নিত্য ঘটে যাওয়া ঘটনাকে দেশের সবার সামনে তুলে ধরেন। সাংবাদিকদের সংবাদের বিষয় বস্তু হতে পারে সমাজের সকল উন্নয়ন, প্রশংসা, শাফল্য বা ঘুষ দুর্নীতিসহ নানা কর্মকা-ের উপর। তবে প্রশংসা মূলক কর্মকা-ের নিউজে বাহ্বা পেলেও দুর্নীতির চিত্র প্রকাশ করলে অপরাধীরা সাংবাদিক সমাজের উপর তেলে বেগুনে জ্বলে উঠেন! তখন অপরাধীদের গোমর ফাঁস হয়ে যাওয়ার কারণে নানা হুমকি ধামকি এমনকি জখম বা কোন কোন ক্ষেত্রে হত্যার ও স্বীকার হতে হচ্ছে। তবে দুঃখের বিষয় সাংবাদিকদের উপর খুন জখম হলেও তারা তার ন্যার্য বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দক্ষিণ বঙ্গের সাংবাদিক স.ম আলাউদ্দিন, শামছুর রহমান বা মুকুল হত্যার স্বীকার হলেও তার বিচার আমরা পাইনি? সমপ্রতি কক্সবাজারের সাংবাদিক ইয়াকিন অত্রালাকার ইয়াবা ব্যাবসায়ী চোরাচালানকারী সিএনজি আমিন কর্তৃক হত্যার উদ্দেশ্য মারাত্মক জখম প্রাপ্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছেন, আমরা দেশের সকল সাংবাদিকগণ বর্জ্য কণ্ঠে প্রতিবাদী আওয়াজ তুলতে চাই।

সরকার তথা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করুণ এবং বিষয়গুলির সঠিক তদন্ত সাপেক্ষ বিচারের আওতায় আনুন। আমরা প্রায় অধিকাংশ সাংবাদিক সমাজ বেতনহীনভাবে দেশের সুনাগরিক হিসেবে দেশপ্রেমিকতায় সর্বদা অন্যায়ের বিপক্ষে লেখালেখি করে চলেছি। আমরা সরকারের কাছে দাবী রাখি অবিলম্বে আমাদের সাংবাদিকদের জন্য সরকারি ভাবে বেতন বরাদ্দের ব্যবস্থা করা হোক, সেই সাথে আমাদের জান মালের নিরাপত্তার সার্বিক ব্যবস্থা করা হোক। আমরা সত্য ঘটনা সমাদের সামনে তুলে ধরতে গিয়ে যদি এভাবে দুর্নীতিবাজদের প্রতিহিংসার স্বীকার হই তাহলে। কেমন করে আমরা সমাজের দুর্নীতি অপকর্মের প্রতিচ্ছ্ববি সকলের সামনে তুলে ধরবো। আমরা সাংবাদিকরা জান মালের নিরাপত্তা চাই? আমরা চাইনা কক্সবাজারের প্রতিবাদী সহকর্মী সাংবাদিক ইয়াকিনের মত জুলুমবাজ চোরাচালানী কর্তৃক জখমের স্বীকার হতে। আমরা চাই অনতিবিলম্বে কক্সবাজারের সাংবাদিক ইয়াকিনসহ সকল নির্যাতিত সাংবাদিকদের নার্য বিচার। দ্রুত অপরাধীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।

Loading