৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৯
শিরোনাম:

সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

রোবাবর (২১ জুন)  সকালে একনেকের সভার শুরুতে গণভবন থেকে ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ডিবিসি টিভি

বৈঠকে মোট ৯টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।  গণভবন থেকে ভার্চুয়াল এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রধানমন্ত্রী বলেন, করোনাকালেও উন্নয়নের মূল গতি যেন অব্যাহত থাকে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। অর্থনীতির চাকা সচল রাখতেও নেয়া হয়েছে নানা পরিকল্পনা। এছাড়া এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণে যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য শোকও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ সময় চলতি অর্থবছরের মে পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৫৭ দশমিক ৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

Loading