২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৪
শিরোনাম:

কলাপাড়ায় গাঁজাসহ এক মাদকব্যবসায়ী আটক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় এক কেজি গাঁজাসহ মুসা শিকদার (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে অভিযান চালিয়ে উপজেলার চম্পাপুর ইউনিয়নের আল-আমিন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুসা পাশর্^বর্তী গলাচিপা উপজেলার নলুয়াবাগী এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুসা সিকদারকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা অপর দুই সহযোগী পালিয়ে যায়। পুলিশের ধারনা সে দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, আটককৃতর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরন করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন ।

Loading