৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৫
শিরোনাম:

মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের চোখে সর্ষে ফুল দেখার দশা : রিজভী

 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, করোনাভাইরাস যেমন মানুষের নি:শ্বাস বন্ধ করে দেয় ঠিক তেমনিভাবে সরকারও জনগণের শ্বাস চেপে ধরেছে। সরকার চলছে হুকুমবাদের মনোভাব ও বাধ্যকরণের নীতির বাস্তবায়নের মাধ্যমে। সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্তে গ্রামে গ্রামে ছড়াচ্ছে করোনাভাইরাস

Thank you for reading this post, don't forget to subscribe!

রুহুল কবির রিজভী বলেন, ঢাকার পরিস্থিতি ভয়াবহ ও বিপজ্জনক। দেশব্যাপী প্রায়-দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে। অর্থনীতির চাকা স্তিমিত, আমদানীর পাশাপাশি রফতানী আরও আশঙ্কাজনক হারে কমছে, ধ্বসে গেছে রেমিটেন্স। কর্মহীন হয়ে পড়েছে জনগোষ্ঠীর একটি বিশাল অংশ।

তিনি বলেন, সরকার তাদের সৃষ্ট শুন্যভান্ডার পূরণ করতে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের গলায় ছুরি বসিয়ে টাকা আদায় করছে। করোনা মহামারীর ভোটে নির্বাচিত দায়িত্বশীল সরকার থাকলে বিদ্যুৎ বিল মওকুফ, বাড়ী ভাড়ার বিষয়ে সহায়তা করা, বিনামূল্যে করোনা চিকিৎসার ব্যবস্থা করতে সহায়তা করতো। কিন্তু নিশিরাতের সরকার সেটি না করে অবিশ^াস্য ভুতুড়ে বিদ্যুৎ বিল দেশবাসীর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বাড়ীওয়ালা ভাড়াটিয়াদের সাথে করছে নির্দয় আচরণ। ভাড়াটিয়ারা খুবই আতঙ্কের মধ্যে আছে, কখন তাদেরকে বাসা থেকে বের করে দেয়। যারা ক্ষুদ্র ঋণ গ্রহিতা তাদের সুদ মওকুফের ঘোষনা দেয়া হলেও নির্দয়ভাবে সুদ আদায় করা হচ্ছে।

[৬] সোমবার নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় ভিডিও কনফারেন্সে রিজভী একথা বলেন।

Loading