৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৭
শিরোনাম:

জনগণের কল্যাণের কথা চিন্তা করে আমাদের সব কর্মসূচি বাতিল করেছি : প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে প্রধানমন্ত্রী

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। চ্যানেল২৪ ও ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, এবার করোনার কারণে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী বড় পরিসরে করা সম্ভব হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষের জীবনের মান উন্নয়ন হয়, দেশ এগিয়ে যায়।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকেই সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বিশ্ব দরবারে এদেশের মানুষ যাতে মর্যাদার নিয়ে থাকতে পারে সেই লক্ষ্যে কাজ শুরু করেছিলেন বঙ্গবন্ধু। তার এই অপূর্ণ কাজ পূরণ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।

তিনি আরো বলেন, জাতির পিতার আদর্শ ধারণ করে এই করোনাভাইরাসের মহামারিতে ত্রাণ থেকে শুরু করে চিকিৎসাসেবা এমনকি দাফন সম্পন্নের কাজও করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Loading