২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৭
শিরোনাম:

কোভিডে ২৪ ঘণ্টায় আরো ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪১২, সুস্থ ৮৮০ (ভিডিও)

মঙ্গলবার (২৩ জুন) দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ১৫৪৫ জন। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬৫টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ১৭৫৬৩ জনের। আর পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৬ হাজার ২৯২ জনের।  শনাক্তের হার ২০ দশমিক ৯৪ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন  ৮৮০ জন। মোট সুস্থ হয়েছেন ৪৭৬৩৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ৯৬ শতাংশ।

Loading