৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৯
শিরোনাম:

১২ জুলাই থেকে হজ নিবন্ধনের টাকা ফেরত দেয়া হবে : ধর্ম মন্ত্রণালয়

বাংলাদেশ থেকে সৌদি আরবে হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তারা টাকা ফেরত পাবেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার অন্য দেশ থেকে কেউ হজ করতে পারবেন না। সৌদি আরব মঙ্গলবার বলছে, করোনাভাইরাসের কারণে কেবলমাত্র ‘খুব সীমিত সংখ্যক’ লোককে এ বছর হজ করার অনুমতি দেয়া হবে। যেখানে প্রতিবছর বিশ্ব থেকে প্রায় ২০ লাখ লোক একসাথে হজ পালন করে।

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলছে, ‘হজে অংশ নিতে পারবেন সৌদিতে অবস্থান করা বিভিন্ন দেশের খুবই অল্প সংখ্যক মানুষ।’

Loading